৬ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

পাকিস্তানি শিয়াদের উপর সন্ত্রাসী হামলার ধারাবাহিকতায় করাচী ইসলামি গবেষণা কেন্দ্রের প্রধান ‘জনাব মুখতার আযমী’, তার পুত্র ‘মুহাম্মাদ বাকের আযমী’ এবং কোয়েটার বাসিন্দা ‘লিয়াকত আলী’ শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : শিয়াদের প্রতি পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী দলের হামলার ধারাবাহিকতায় করাচী ইসলামি গবেষণা কেন্দ্রের প্রধান হামলার শিকার হয়ে শহীদ হয়েছেন। গতরাতে এ হামলা চালানো হয়েছে। সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের সাথে সম্পৃক্ত সশস্ত্র সন্ত্রাসীরা, করাচী ইসলামি গবেষণা কেন্দ্রের প্রধান জনাব মুখতার আযমী’র গাড়ীর উপর হামলা চালায়। এ হামলায় জনাব আযমী (৭৫), তার পুত্র মুহাম্মাদ বাকের (৪৫) শহীদ হয়েছেন এবং তার নাতী মুহাম্মাদ আলী গুরুতর আহত হয়েছেন।

এদিকে কোয়েটা হতে প্রাপ্ত প্রতিবেদনে জানা গেছে যে, গত সপ্তাহের বিক্ষোভে আহত লিয়াকত আলী শহীদ হয়েছেন।

উল্লেখ্য, সন্ত্রাসীদের এহেন অপরাধকর্মের প্রতিবাদে পাকিস্তানের সুন্নি সম্প্রদায়ও লাহোর প্রেস ক্লাবের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করে এদেশের শিয়াদেরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছে।#